1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামিন পেলেন না আখতারুজ্জামান জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলা: মির্জা আজম-আমুসহ ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আজ রাতে ব্যালন ডি’অরের মহোৎসব, কার হাতে উঠবে ফুটবলের সোনালি বল? ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামাল, এমবাপে ও কেইন, চমক দেখাবেন কে? এল ক্লাসিকোয় হার, তবু ১৫৫ দিন পর ডি ইয়াংয়ের ফেরায় স্বস্তিতে বার্সেলোনা বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ, দোষ প্রমাণে শাস্তির দাবি মঞ্চে উঠলেই মৃত্যুভয় তাড়া করত এ আর রহমানকে, কাটিয়েছেন দীর্ঘ লড়াই বিনিয়োগ ও বাণিজ্য জোরদারে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভিএআর ঘুমিয়ে ছিল’, এল ক্লাসিকোয় কানসেলোর ফাউল নিয়ে মরিনিওর ক্ষোভ

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ, দোষ প্রমাণে শাস্তির দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়কাণ্ডের ঘটনায় দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, আইনের প্রতি তাঁরা শ্রদ্ধাশীল। অভিযুক্ত মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর শাস্তি হওয়া উচিত।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাশরীফের দেওয়া বক্তব্য ছড়িয়ে পড়লে গত দুই দিন ধরে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনদের সমালোচনার মুখে নিজের অবস্থান পরিষ্কার করতে নতুন করে ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি।

আগের বক্তব্যে কিছু কঠোর কথা বলা হয়েছিল উল্লেখ করে তাশরীফ বলেন, তাঁর কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে দেশ ও ইসলামের পক্ষে থাকা মানুষের সঙ্গে থাকার কথাও জানান তিনি।

এদিকে, গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত মাদরাসা শিক্ষকের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যেই তাশরীফের দুঃখ প্রকাশ এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park