1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী ফুলবাড়ী পৌরসভার ১৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান মহাখালীতে রক্ষাকালী মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যানজটের স্বস্তি নারায়ণগঞ্জে, মিশুকের বাড়তি ভাড়ায় ভোগান্তি ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ কেজি গাঁজাসহ যুবক আটক সিঙ্গাপুরে বডিবিল্ডিংয়ে নারায়ণগঞ্জ ফতুল্লার কৃতী সন্তান সোয়াদের এক স্বর্ণ, দুই ব্রোঞ্জ শিরোনাম: নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে হবে: সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ গ্রেপ্তার, অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ

টানবাজারে দুই পূজামণ্ডপ পরিদর্শন করলেন এম. সোলায়মান, দিলেন সম্প্রীতির বার্তা

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
শারদীয় দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের টানবাজারে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ এম. সোলায়মান।
রোববার (১৮ অক্টোবর) রাতে সংগঠনটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি টানবাজারের সাহাপাড়া পূজামণ্ডপ এবং টানবাজার সুতা ও রং ব্যবসায়ীবৃন্দের আয়োজনে বনবিহারী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. মাহফুজুর রহমান খান মাহফুজ ও সঞ্জিত রায়। এ ছাড়া সংগঠনটির কার্যনির্বাহী সদস্য আলহাজ মো. মজিবুর রহমান, মো. আকবর হোসেন, মো. জোবায়ের আলম ঝলক ও মোহাম্মদ মুসা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহসভাপতি সঞ্জিত রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি আলহাজ এম. সোলায়মান এবং সহসভাপতি মো. মাহফুজুর রহমান খান মাহফুজ। তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং উৎসবের আনন্দের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।
ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশার মধ্য দিয়ে তাঁদের এই পূজামণ্ডপ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park