1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ব্রাহ্মণবাড়িয়ায় কমেছে সবজি-মাছের দাম, চাল-মুরগিতে চাপে মধ্যবিত্ত ফিলিপাইনে আকাশে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট বেসরকারি বিল উত্থাপনে গতি আনতে সংসদীয় কমিটির উদ্যোগ কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের নতুন নিয়ম, দৈনিক যেতে পারবেন ৩৫০০ জন জানুয়ারিতেই চালু হতে পারে পদ্মা ব্যারেজ, জানালেন পানিসম্পদ মন্ত্রী বেলুচিস্তানে সেনা অভিযানে টিটিপির শীর্ষ কমান্ডার নিহত হালিমা খাতুনের দুঃখের শেষ কোথায়? দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় অসহায় মা সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের নতুন নিয়ম, দৈনিক যেতে পারবেন ৩৫০০ জন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ শুরু হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দৈনিক সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপটিতে যেতে পারবেন। ভ্রমণের সুযোগ থাকবে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত। প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা।

রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

আগে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক যাওয়ার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে সংখ্যা বেড়েছে ৭৫ শতাংশ। পাশাপাশি ফেব্রুয়ারি মাসেও পর্যটক যাতায়াতের সুযোগ রাখা হয়েছে।

নতুন নির্দেশনায় পরিবেশ সংরক্ষণে আগের বিধিনিষেধও বহাল রাখা হয়েছে। রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি আয়োজন, কেয়াবনে প্রবেশ এবং দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা নিষিদ্ধ থাকবে। সৈকতে মোটরসাইকেল ও সি-বাইকসহ মোটরচালিত যানবাহন চলাচলও নিষিদ্ধ।

এ ছাড়া নিষিদ্ধ পলিথিন বহন না করা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহারযোগ্য পানির ফ্লাস্ক ব্যবহারে পর্যটকদের উৎসাহিত করার নির্দেশনা রয়েছে।

দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির প্রাপ্যতা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park