1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন, প্রার্থনায় শান্তি কামনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, সেনা মোতায়েনের দাবি জামায়াতের মার্কিন নিষেধাজ্ঞায় আটকা, অসুস্থ ৪০ ইরানি নাবিককে আশ্রয় দিল শ্রীলঙ্কা নওগাঁয় নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ব্রাহ্মণবাড়িয়ায় কমেছে সবজি-মাছের দাম, চাল-মুরগিতে চাপে মধ্যবিত্ত ফিলিপাইনে আকাশে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট বেসরকারি বিল উত্থাপনে গতি আনতে সংসদীয় কমিটির উদ্যোগ কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের নতুন নিয়ম, দৈনিক যেতে পারবেন ৩৫০০ জন জানুয়ারিতেই চালু হতে পারে পদ্মা ব্যারেজ, জানালেন পানিসম্পদ মন্ত্রী

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ৩

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মোঃ বিল্লাল হোসেন। শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ তিন কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া জামতলা কর্ণালী এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার গোমড়া গ্রামের নুর হকের ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮), কালু মিয়ার ছেলে মিস্টার আলী (৩৬) এবং কালু আলী। তৃতীয় ব্যক্তির পূর্ণ পরিচয় ও বয়স নিশ্চিত হওয়া যায়নি।

অভিযানে জব্দ করা ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা। পরে জব্দ করা মদসহ আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ জানান, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজিবি আরও জানায়, শেরপুরসহ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park