1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে কথিত সাংবাদিক আমজাদের বিরুদ্ধে চাঁদাবাজি-হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী! রূপায়ণ টাউনে হামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজিয়া সুলতানার সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঝিনাইগাতীতে ভুয়া এনআইডিতে গ্রামপুলিশের চাকরির অভিযোগ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ঢাকা থেকে রাজশাহীর পথে ক্রিকেটারদের ৮ লাগেজ উধাও, উদ্ধার কয়েকটি সিদ্ধিরগঞ্জে বাপার আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন, সমন্বয়কের দায়িত্বে মেহেদী হাসান গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আড়াইহাজারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট; যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

ঝিনাইগাতীতে ভুয়া এনআইডিতে গ্রামপুলিশের চাকরির অভিযোগ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পঠিত

শেরপুর প্রতিনিধি। মো. বিল্লাল হোসেন।ববর্তমান নিউজ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নে জাতীয় পরিচয়পত্রে জন্মসাল পরিবর্তন করে বয়স কম দেখিয়ে গ্রামপুলিশের চাকরিতে বহাল থাকার অভিযোগ উঠেছে তোফাজ্জল হোসেন নামে এক গ্রামপুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইউনিয়নের গ্রামপুলিশদের সাবেক কমান্ডার (দফাদার) মো. সহিজ উদ্দিন।

অভিযুক্ত তোফাজ্জল হোসেন উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মনির উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেনের একটি জাতীয় পরিচয়পত্রে জন্মসাল ১৯৫৮ উল্লেখ রয়েছে। তবে অভিযোগ অনুযায়ী, চাকরিতে বহাল থাকার উদ্দেশ্যে ১৯৮১ সাল উল্লেখ করে আরেকটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন তিনি। ওই পরিচয়পত্র ব্যবহার করে চাকরি চালিয়ে যাওয়ার পাশাপাশি নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় ইউনিয়নের অন্য গ্রামপুলিশদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

গৌরীপুর ইউনিয়নের গ্রামপুলিশদের কমান্ডার মো. সহিজ উদ্দিন অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকার সুবাদে তোফাজ্জল হোসেন চাকরিতে বহাল রয়েছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম পলাশ বলেন, আগের জাতীয় পরিচয়পত্রে বয়সের তথ্যে ভুল থাকায় তা সংশোধন করে নতুন পরিচয়পত্র দাখিল করেছেন তোফাজ্জল হোসেন। তদন্তে সেটি ভুয়া প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর কার্যালয়ে গিয়ে কথা বলতে বলেন।

অভিযুক্ত তোফাজ্জল হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের সঠিক তথ্য, নিয়োগের সময় বয়স এবং বেতন-ভাতা গ্রহণের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক গ্রামপুলিশ কমান্ডার মো. সহিজ উদ্দিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park