1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসের ৪ ইউনিট গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট গাউছিয়ার তাঁত বাজারে মাংস বিক্রিতে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় ক্রেতাকে ঘিরে ধরার দাবি মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, পথচারীদের সঙ্গে কথা বলে নিলেন খোঁজখবর হাসপাতালের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত চিকিৎসক ইনানীর রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১০ জনের; শনাক্ত ৬ দুর্গাপূজার ছুটিতেও ২০–২২ অক্টোবর সীমিত পরিসরে আমদানি-রপ্তানি চালুর নির্দেশ এনবিআরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে কথিত সাংবাদিক আমজাদের বিরুদ্ধে চাঁদাবাজি-হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী!

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এসিআই পানির কল এলাকায় আমজাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, হুমকি, বাড়ি দখল ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, এলাকার দোকানদারদের কাছে চাঁদা দাবি করার পাশাপাশি নতুন বাড়ি নির্মাণ করলেও বাড়ির মালিকদের কাছে টাকা দাবি করেন ওই ব্যক্তি। টাকা না দিলে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

এলাকাবাসীর আরও অভিযোগ, নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এবং প্রশাসনের প্রভাব দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ছাড়া বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে হয়রানি করার অভিযোগও উঠেছে।

স্থানীয়দের দাবি, আমজাদ নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত বলে এলাকায় প্রচার রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আমজাদের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park