1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কালিয়াকৈরে দীর্ঘ যানজট আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর: তথ্য উপদেষ্টা ধনীদের কার্বন নিঃসরণে জলবায়ু সংকট তীব্র, ভুগছে দরিদ্র জনগোষ্ঠী: অক্সফাম ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাব: পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস সারাদেশে সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে এলিজা জামান বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান রাজনৈতিক পরিস্থিতি ও লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান দাফনের জায়গা না পেয়ে বসতঘরেই বৃদ্ধকে দাফন

প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ ইউএইর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী আইডেক্স ২০২৭ এবং অষ্টম নৌ-প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী ন্যাভডেক্স ২০২৭-এ অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আমন্ত্রণ জানালেন শেখ হামদান

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রদর্শনী দুটিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি আবুধাবির আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ আয়োজন

ইউএই দূতাবাস জানায়, আইডেক্স ও ন্যাভডেক্স আন্তর্জাতিক প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ দুটি আয়োজন। এসব প্রদর্শনীতে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং অগ্রগতি তুলে ধরা হয়।

এতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞরাও অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি প্রদর্শনী দুটিকে আরও সমৃদ্ধ করবে এবং আয়োজনের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হামদান। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও গভীর সম্মান জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park