1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন, সহযোগিতার জন্য রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা প্রকাশ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কাঁচপুরে বিএনপির নাম ভাঙিয়ে ৫০ লাখ টাকা চাঁদাদাবি খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলা বন্দর পরিদর্শনের কর্মসূচি গাজীপুরে ঝুটের গুদামে আগুন, পুড়ল মসজিদ-দোকান সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনে বিদায় দুর্গার, যান চলাচলে বিশেষ ব্যবস্থা সংস্কার ছাড়া অর্থনীতির সংকট কাটবে না: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দাবি পূরণ হয়নি, বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের অবরোধে সাজেক

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন, সহযোগিতার জন্য রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা প্রকাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোরসালিন ইসলাম
রংপুর প্রতিনিধি
রংপুর রেঞ্জের আওতাধীন আটটি জেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।
ডিআইজির নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে দুর্গাপূজা উপলক্ষে রংপুর রেঞ্জের আটটি জেলার পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এর ফলে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনের সুযোগ পান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেঞ্জ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, আনসার সদস্য, পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও সহযোগিতার এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park