1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনে বিদায় দুর্গার, যান চলাচলে বিশেষ ব্যবস্থা সংস্কার ছাড়া অর্থনীতির সংকট কাটবে না: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দাবি পূরণ হয়নি, বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের অবরোধে সাজেক মেয়ের পর এবার নদীতে ভেসে উঠল মায়ের মরদেহ মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতার মরদেহ উদ্ধার, মাথায় ছিদ্রের চিহ্ন পাবনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও এক যাত্রী ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সেনা মোতায়েন, নিরাপত্তা জোরদারের ঘোষণা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ বরিশালে ঝুঁকিতে ৮৭১ স্কুলভবন, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মো. লালচান (৬০), তাঁর স্ত্রী মোছা. নাসিমা বেগম (৫০) এবং তাঁদের মেয়ে মোছা. তানিসা আক্তার (১৬)।
দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজনের শরীরেই আগুনে পোড়ার ক্ষত (ফ্লেম বার্ন) রয়েছে। তাঁদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমা বেগমের ৮৫ শতাংশ এবং তানিসা আক্তারের ৮৬ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, দগ্ধ তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park