
নারায়ণগঞ্জ প্রতিনিধি। বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত মাদক কারবারিরা হলেন—বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার রুহুল আমিনের ছেলে বাবুল হোসেন কবির (৫০), তার স্ত্রী উর্মি শান্তি (৪৫), ছেলে অনিক হোসেন (২২) এবং বন্দর থানার সালেহনগর এলাকার ফারুক আহম্মেদ মাসুম মিয়ার স্ত্রী শিল্পী বেগম (৪৮)।
এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—বন্দর থানার বেঁজেরগাঁও এলাকার মৃত মন্নাফ বেপারীর ছেলে হানিফ (৪৫) এবং দক্ষিণ লক্ষণখোলা এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে আহমেদ (২৫)।
এছাড়াও বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ মাদকসেবী ও রিমান্ডে থাকা ৪ জনসহ সর্বমোট ১৯ জন আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।