
নিজস্ব প্রতিবেদক। বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় পুনরায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ তাঁর জামিন মঞ্জুর করেন।
মামলায় আইভী এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। তাঁর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, তদন্তকারী কর্মকর্তা মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার কথা জানিয়েছেন।
আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী।