1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে ছাত্রলীগ সভাপতি শরীফের বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার গাজীপুরে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসের ৪ ইউনিট গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট গাউছিয়ার তাঁত বাজারে মাংস বিক্রিতে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় ক্রেতাকে ঘিরে ধরার দাবি মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, পথচারীদের সঙ্গে কথা বলে নিলেন খোঁজখবর হাসপাতালের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত চিকিৎসক ইনানীর রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১০ জনের; শনাক্ত ৬ দুর্গাপূজার ছুটিতেও ২০–২২ অক্টোবর সীমিত পরিসরে আমদানি-রপ্তানি চালুর নির্দেশ এনবিআরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন খোরশেদা আলম লিপি খন্দকার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের মহিলা সম্পাদিকা খোরশেদা আলম লিপি খন্দকার।
শনিবার (১৫ আগস্ট) বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় খোরশেদা আলম লিপি খন্দকার তাঁর রাজনৈতিক জীবনের অবদান ও গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তিনি প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন।
খোরশেদা আলম লিপি খন্দকার বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের চেয়ারপারসন এবং দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে বিএনপি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছে। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি তাঁর অবস্থান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়। তাঁর রাজনৈতিক জীবন ও সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শনিবার দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলীয় কার্যালয় ও মসজিদে এসব কর্মসূচি পালনের পাশাপাশি ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
খোরশেদা আলম লিপি খন্দকার তাঁর শুভেচ্ছা বার্তায় বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park