
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর। পাশাপাশি এফবিসিসিআই, ফরেন চেম্বার অব কমার্স, ঢাকা মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বার এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইকেও এ বিষয়ে জানানো হয়েছে।
বাণিজ্য সচল রাখাই এনবিআরের লক্ষ্য
সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমে যেন বড় ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে এনবিআর। এর মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে ছুটির দিনগুলোতে কোন কোন সেবা কী সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে, সে বিষয়ে নির্দেশনায় বিস্তারিত উল্লেখ করা হয়নি।