1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে ছাত্রলীগ সভাপতি শরীফের বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার গাজীপুরে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসের ৪ ইউনিট গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট গাউছিয়ার তাঁত বাজারে মাংস বিক্রিতে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় ক্রেতাকে ঘিরে ধরার দাবি মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, পথচারীদের সঙ্গে কথা বলে নিলেন খোঁজখবর হাসপাতালের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত চিকিৎসক ইনানীর রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১০ জনের; শনাক্ত ৬ দুর্গাপূজার ছুটিতেও ২০–২২ অক্টোবর সীমিত পরিসরে আমদানি-রপ্তানি চালুর নির্দেশ এনবিআরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট | বর্তমান নিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত ও জাপান সফরের বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে সরকারের। তবে দুই দেশের সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক ও সাংবিধানিক ব্যস্ততা, রাষ্ট্রপতি নির্বাচন এবং আসন্ন সংসদ অধিবেশনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর সফরের সময় নির্ধারণ করা হবে। একই সঙ্গে ভারত ও জাপানের সঙ্গে আলোচনার অগ্রগতিও সফরের সময়সূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন জটিল সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। বাংলাদেশ ভারতের কাছ থেকে ইতিবাচক ও সংবেদনশীল আচরণ প্রত্যাশা করে।
অন্যদিকে জাপান সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাপান বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী। সম্প্রতি অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশনে জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ থেকেও জাপানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, মাতারবাড়ী প্রকল্প এবং দক্ষ জনশক্তি জাপানে পাঠানোসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে। সময় ও সুযোগ অনুযায়ী প্রধানমন্ত্রী জাপান সফর করবেন।
এর আগে ২৯ জুলাই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে নয়াদিল্লির আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে সফরের সময় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ওপর নির্ভর করবে বলে জানিয়েছিলেন তিনি।
তবে এখন পর্যন্ত ভারত ও জাপান সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park