1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের আন্দোলনে টিয়ারশেল, আতঙ্কে স্কুলফেরত শিশু ও অভিভাবকেরা একজনের নামে সর্বোচ্চ ৫ ই-রিকশা, চলাচলে লাগবে নিবন্ধন ও ফিটনেস সনদ হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তিন দলে, ১০ বছর কাউন্সিল করেনি বিএনপি: টিআইবি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: কঠিন সমীকরণে বাংলাদেশের স্বপ্ন দেশ গড়ার কাজে যুবকদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক-পুলিশ সংঘর্ষে মিরপুরের তিন মেট্রো স্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন নতুন মজুরি বোর্ড গঠন, আন্দোলন ছেড়ে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত: বিপ্লবী গার্ড কমান্ডার নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ কম, ঘাটে ডিমওয়ালা ও নষ্ট মাছ

ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত: বিপ্লবী গার্ড কমান্ডার

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কার মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি।

আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে জাভানি বলেন, “শত্রুরা যে পরিকল্পনাই করুক, আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।” তাঁর দাবি, এবার ইরান আকস্মিক হামলায় অপ্রস্তুত হবে না। কোনো হামলা হলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।

মার্কিন বিমানবাহী রণতরীতে আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে বলেও দাবি করেন জাভানি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী আকাশপথে হামলা চালিয়ে বা সীমান্ত পেরিয়ে যে পথেই প্রবেশ করুক, সেই এলাকা তাদের জন্য ‘হত্যার ময়দান’ হয়ে উঠবে।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) এমএস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে স্বল্প সময়ের, তবে তীব্র হামলার প্রস্তুতি নিতে উপসাগরীয় মিত্রদের জানানো হয়েছে। তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য হামলা ৪ নভেম্বর থেকেই শুরু হতে পারে। তবে হামলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রতিবেদনে জানানো হয়নি।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করা হলে তার সমাপ্তি যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তে হবে না। দেশটির বক্তব্য, হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা ইরান নির্ধারণ করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park