1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মারুফা ও শ্রাবণ পাস, ক্রীড়াঙ্গনের অন্য তারকারা কে কেমন করলেন? জামিন চাননি দীপের আইনজীবীরা, সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের অনুরোধ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চাঁদা তুলে মাঠ কিনলেন গ্রামবাসী, পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্বোধনী জুটিতেই চাপে বাংলাদেশ, বাড়ছে হারের শঙ্কা শেরপুরে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন, অভিযুক্তদের শাস্তি দাবি তাহসিফের পরিবারের পাশে রাওয়া, দ্রুত সত্য উদ্‌ঘাটনের প্রত্যাশা এইচএসসিতে ফেল ৫ লাখ ৯৪ হাজার, ইংরেজি-আইসিটিতে বেশি অকৃতকার্য আলিমে পাসের হার ছাত্রীদের বেশি, জিপিএ-৫-এ এগিয়ে ছাত্ররা রেকর্ড ৬৩০ কোটি ডলারের হ্যাকের পর গ্রাহকদের আস্থা ফেরাতে কাজ করছে বাইন্যান্স

চাঁদা তুলে মাঠ কিনলেন গ্রামবাসী, পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে শিশু-কিশোরদের জন্য ৬০ শতাংশ জমি কিনে খেলার মাঠ তৈরি করেছেন। তাঁদের উদ্যোগে পাশে দাঁড়িয়ে মাঠের পাশের আরও ৬০ শতাংশ জমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রায় সাড়ে তিন হাজার মানুষের এই গ্রামে ৭০০-এর বেশি পরিবারের বসবাস। এত দিন শিশু-কিশোর ও তরুণদের জন্য স্থায়ী কোনো খেলার মাঠ ছিল না। ধান কাটার পর ফাঁকা জমিতে খেলার সুযোগ মিললেও চাষাবাদ শুরু হলে তা বন্ধ হয়ে যেত।

মাঠের জন্য জমি কিনতে গ্রামের ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলম ও উদ্যোক্তা এস এম ইকবাল মাহমুদের উদ্যোগে তহবিল গঠন করা হয়। কেউ ২০০, কেউ ৫০০ বা ১ হাজার, আবার কেউ ৫ হাজার ও ১০ হাজার টাকা করে দেন। জমির মালিক ইকবাল হোসেন সুজনও এক শতাংশ জমি দান করেন। বাকি ৫৯ শতাংশ জমির জন্য ৩০ লাখ ৬৮ হাজার টাকা পরিশোধ করা হয়।

গত ২৯ অক্টোবর জমিটি গ্রামবাসীর কাছে হস্তান্তর করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মাঠের উদ্বোধন করা হয়।

গ্রামবাসীর উদ্যোগের খবর জানার পর প্রতিমন্ত্রী আমিনুল হক টাঙ্গাইলের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। মাঠের পাশের আরও ৬০ শতাংশ জমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিনে গ্রামবাসীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

আমিনুল হক বলেন, খেলার মাঠের জন্য বাবুপুরের মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগ ক্রীড়াঙ্গনে দৃষ্টান্ত তৈরি করেছে। শিশু-কিশোরদের খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করতে চায়।

উদ্যোগটির আনুষ্ঠানিক ঘোষণা দিতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে রোববার (১ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রামবাসীর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন প্রতিমন্ত্রী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park