1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মারুফা ও শ্রাবণ পাস, ক্রীড়াঙ্গনের অন্য তারকারা কে কেমন করলেন? জামিন চাননি দীপের আইনজীবীরা, সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের অনুরোধ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চাঁদা তুলে মাঠ কিনলেন গ্রামবাসী, পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্বোধনী জুটিতেই চাপে বাংলাদেশ, বাড়ছে হারের শঙ্কা শেরপুরে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন, অভিযুক্তদের শাস্তি দাবি তাহসিফের পরিবারের পাশে রাওয়া, দ্রুত সত্য উদ্‌ঘাটনের প্রত্যাশা এইচএসসিতে ফেল ৫ লাখ ৯৪ হাজার, ইংরেজি-আইসিটিতে বেশি অকৃতকার্য আলিমে পাসের হার ছাত্রীদের বেশি, জিপিএ-৫-এ এগিয়ে ছাত্ররা রেকর্ড ৬৩০ কোটি ডলারের হ্যাকের পর গ্রাহকদের আস্থা ফেরাতে কাজ করছে বাইন্যান্স

তাহসিফের পরিবারের পাশে রাওয়া, দ্রুত সত্য উদ্‌ঘাটনের প্রত্যাশা

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া।

শনিবার (৩১ অক্টোবর) উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন রাওয়ার নেতারা।

সাক্ষাৎ শেষে সংগঠনটির যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁরা সেখানে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ ঘটনায় তাঁদের কোনো সহায়তা প্রয়োজন কি না, তাও জানতে চেয়েছেন।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে কথা বলার প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পরিবার তাঁদের জানিয়েছে।

তাহসিফের মৃত্যু ডিফেন্স কমিউনিটির সদস্যদের জন্য অত্যন্ত কষ্টের উল্লেখ করে আবু নওরোজ খুরশিদ আলম বলেন, তাঁরা দ্রুত ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশা করছেন। পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।

এ সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, তাঁরা ঘটনাটির তদন্ত ও বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করে এনে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park