1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চাঁদা তুলে মাঠ কিনলেন গ্রামবাসী, পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্বোধনী জুটিতেই চাপে বাংলাদেশ, বাড়ছে হারের শঙ্কা শেরপুরে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন, অভিযুক্তদের শাস্তি দাবি তাহসিফের পরিবারের পাশে রাওয়া, দ্রুত সত্য উদ্‌ঘাটনের প্রত্যাশা এইচএসসিতে ফেল ৫ লাখ ৯৪ হাজার, ইংরেজি-আইসিটিতে বেশি অকৃতকার্য আলিমে পাসের হার ছাত্রীদের বেশি, জিপিএ-৫-এ এগিয়ে ছাত্ররা রেকর্ড ৬৩০ কোটি ডলারের হ্যাকের পর গ্রাহকদের আস্থা ফেরাতে কাজ করছে বাইন্যান্স শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন: এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা এইচএসসির ফলে সব বোর্ডে ছাত্রীদের দাপট, পাসের হারে পিছিয়ে ছাত্ররা

আজ জানা যাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হবে। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে।
যেভাবে জানা যাবে ফল
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। বার্তার ধরন হবে: HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস, রোল নম্বর, একটি স্পেস এবং পরীক্ষার বছর। যেমন, ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা লিখবেন: HSC Dha 123456 2026।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা কার্যালয় থেকে ফলাফল পাওয়া যাবে না। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park