
(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণের অন্তর্ভুক্ত ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৪৩১ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৯৭ জন শিক্ষার্থী।
পরীক্ষা কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণের জেলা পরিচালক আবুল কালাম আজাদ, ফুলবাড়ী উপজেলা পরিচালক মাহবুবউল হোসাইন ওনু, কেন্দ্র সচিব জাকির হোসেন এবং সহকারী সচিব আফিফ হোসেনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা।
পরীক্ষার সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অভিভাবকেরা। তাঁরা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এ ধরনের শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ আয়োজন করা হয়।