1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অভিষেক-সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে ভারতের বিশ্বরেকর্ড শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর চিকিৎসায় অবহেলা নয়, রোগীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রী টুকুর বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কালিয়াকৈরে দীর্ঘ যানজট আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর: তথ্য উপদেষ্টা ধনীদের কার্বন নিঃসরণে জলবায়ু সংকট তীব্র, ভুগছে দরিদ্র জনগোষ্ঠী: অক্সফাম ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাব: পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস সারাদেশে সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে এলিজা জামান

লাশ দাফনে বাধা, পিরোজপুরের ঘটনায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম: ‘ফ্যাসিস্টদের পথ অনুসরণ করা যাবে না’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

পিরোজপুরে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জানাজা পড়া ও লাশ দাফনের অধিকার প্রত্যেক মানুষের ন্যূনতম মানবিক ও ধর্মীয় অধিকার। সব নাগরিকের মানবিক মর্যাদা ও মানবাধিকারের পক্ষে থাকার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে মানুষের এই ন্যূনতম অধিকারটুকুও কেড়ে নিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তিনি আর এমন দৃশ্য দেখতে চান না।

অতীতের বিভিন্ন ঘটনার উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, মুজিববাদীরা শহীদ মিনারে পিয়াস করিম ও আল মাহমুদের মরদেহ নিতে দেয়নি এবং সাধারণ মানুষকেও শ্রদ্ধা জানাতে বাধা দিয়েছিল। বিরোধী দলের অনেক নেতার জানাজাও ঢাকায় করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর ঢাকায় রক্ষীবাহিনীর নেতা হিসেবে উল্লেখ করা তোফায়েলের জানাজা হয়েছে। নিজ এলাকায় আওয়ামী লীগ নেতা এ কে এম রহমতুল্লাহর জানাজাও হয়েছে। সংসদীয় রীতি অনুযায়ী শোক প্রকাশ করা হয়েছে। ফ্যাসিস্টদের মানবাধিকারের পক্ষেও তারা কথা বলেছেন এবং ভবিষ্যতেও বলবেন। কারণ, শত্রুর সঙ্গেও ইনসাফ করতে শিখতে হবে।

মানবাধিকার নিয়ে দ্বিচারিতার অভিযোগ

মানবাধিকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে অনেকে মানবাধিকারের কথা বলছেন, যা ভালো। তবে গত ১৬ বছরে অনেকেই এ বিষয়ে কথা বলেননি।

দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল উল্লেখ করে তিনি বলেন, তখন ঢাকা শহরের অনেক মানবাধিকারকর্মী নীরব ছিলেন। মানবাধিকারের প্রশ্ন উঠলে ওই হত্যাকাণ্ডগুলোরও বিচার হতে হবে।

পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, অতীতে লাশের ওপর উল্লাস, কবর ভাঙচুর এবং জানাজা পড়তে না দেওয়ার ঘটনাগুলোকে স্বাভাবিক বিষয়ে পরিণত হতে দেখেছেন তারা। এখনো শহীদ ওসমান হাদীর কবর উৎখাতের পক্ষে কীভাবে সম্মতি তৈরি করা হচ্ছে, তা তারা দেখছেন।

তিনি বলেন, এত কিছুর পরও ফ্যাসিস্টদের পথ অনুসরণ করা যাবে না। ফ্যাসিবাদের বিপরীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।

সবশেষে পিরোজপুরে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তারা সব নাগরিকের মানবিক মর্যাদা ও মানবাধিকারের পক্ষে থাকবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park