1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ময়লা-আবর্জনা, ভাষা আন্দোলনের চেতনার প্রতি অসম্মান রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়ন নিলেন নিরব রায়হান স্বাস্থ্য খাতের বেহাল দশা নিয়ে মন্ত্রীর ক্ষোভ, হাসপাতালের শয্যা ১৫১-এ উন্নীতের পরিকল্পনা রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচন ঘিরে আলোচনা, আলোচনায় টিপু খোরশেদ ও রিয়াদ মেহেদী স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগের ঘোষণা, ১৬ হাজার কোটির টেন্ডার ও ৫ রোবটিক সার্জারি মেশিন মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ অনেক বাচ্চাকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ৩ সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়ি-রাঙামাটিতে অর্ধদিবস অবরোধ

চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ময়লা-আবর্জনা, ভাষা আন্দোলনের চেতনার প্রতি অসম্মান

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ

নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ময়লা-আবর্জনা ফেলা, জায়গাটি অপরিচ্ছন্ন করে রাখা এবং জুতা পায়ে মিনারে ওঠার অভিযোগ উঠেছে। এমনকি সেখানে মাদক সেবনের অভিযোগও রয়েছে। এতে মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত এই স্থানের পরিবেশ ও মর্যাদা নিয়ে প্রশ্ন উঠেছে।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার বাঙালির আত্মত্যাগ, ভাষার অধিকার ও জাতীয় চেতনার প্রতীক। সেই স্মৃতিবিজড়িত স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং অসম্মানজনক আচরণ কোনোভাবেই কাম্য নয়।

শহীদ মিনারের পবিত্রতা ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের প্রশাসন ও সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছেন। শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মাদক সেবন ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধ করা এবং এর যথাযথ মর্যাদা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন নারায়ণগঞ্জের সচেতন মহল।

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা শুধু নির্দিষ্ট দিবসে ফুল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; তাঁদের স্মৃতিবিজড়িত স্থান পরিচ্ছন্ন রাখা ও যথাযথ সম্মান প্রদর্শন করাও সবার দায়িত্ব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park