1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছেলের সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের মরদেহ পৌঁছাল গ্রামের বাড়িতে এনসিপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হলেন এমপি আল আমিন বন্দরে তুলার গোডাউনে আগুন, ক্ষতি আড়াই কোটি টাকা অপ্রতিম হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন, সহযোগিতার জন্য রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা প্রকাশ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কাঁচপুরে বিএনপির নাম ভাঙিয়ে ৫০ লাখ টাকা চাঁদাদাবি খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলা বন্দর পরিদর্শনের কর্মসূচি

প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছেলের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

জানা গেছে, সুমির পরিবার মাগুরার মহম্মদপুরে বাবার বাড়ি থেকে প্রাইভেটকারে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেটকারটির ওপর পড়ে। এতে গাড়িটি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি ও তার ছেলের মৃত্যু হয়। আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে একজন আটকা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park