1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য খাতের বেহাল দশা নিয়ে মন্ত্রীর ক্ষোভ, হাসপাতালের শয্যা ১৫১-এ উন্নীতের পরিকল্পনা রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচন ঘিরে আলোচনা, আলোচনায় টিপু খোরশেদ ও রিয়াদ মেহেদী স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগের ঘোষণা, ১৬ হাজার কোটির টেন্ডার ও ৫ রোবটিক সার্জারি মেশিন মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ অনেক বাচ্চাকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ৩ সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়ি-রাঙামাটিতে অর্ধদিবস অবরোধ আজ ৮১তম জাতিসংঘ দিবস নিউমার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে অভিযান চালাবে ডিএসসিসি

বন্দরে তুলার গোডাউনে আগুন, ক্ষতি আড়াই কোটি টাকা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

নারায়ণগঞ্জের বন্দরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আগুনের কবল থেকে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকার একটি টিনশেড তুলার গোডাউনে আগুন লাগে।

কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টা ৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে গোডাউনের টিনশেড, তুলার বেল্ট, বেল্ট প্রেসের যন্ত্রপাতি, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় দুই কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, আগুনের কবল থেকে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park