1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে কথিত সাংবাদিক আমজাদের বিরুদ্ধে চাঁদাবাজি-হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী! রূপায়ণ টাউনে হামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজিয়া সুলতানার সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঝিনাইগাতীতে ভুয়া এনআইডিতে গ্রামপুলিশের চাকরির অভিযোগ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ঢাকা থেকে রাজশাহীর পথে ক্রিকেটারদের ৮ লাগেজ উধাও, উদ্ধার কয়েকটি সিদ্ধিরগঞ্জে বাপার আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন, সমন্বয়কের দায়িত্বে মেহেদী হাসান গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আড়াইহাজারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট; যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক। বর্তমান নিউজ

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারেক রহমান বলেন, আব্দুল হাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি নিষ্ঠার পাশাপাশি বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক সুদৃঢ় করতে আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামেও তিনি রাজপথের বিশ্বস্ত সৈনিক হিসেবে ভূমিকা রেখেছেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে আব্দুল হাইয়ের দৃঢ় অবস্থান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

আব্দুল হাইয়ের মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতাকে হারিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, তাঁর মৃত্যু জাতীয়তাবাদী রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park