1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আড়াইহাজারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট; যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী শেরপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ, অস্বীকার কথিত অভিযোগকারী কৃষকরা সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযান, মাদক ও বার্মিজ চাকুসহ আটক ৬ চিরিরবন্দরে মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে মামলায় কারাগারে সাংবাদিক পদ স্থগিতের প্রতিবাদে আনোয়ার প্রধানের অনুসারীদের মৌন মিছিল, বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা, লটারিতে বদলি-পদায়ন ১,৪৩০ জনের

সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযান, মাদক ও বার্মিজ চাকুসহ আটক ৬

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের পৃথক অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৩৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বার্মিজ চাকুসহ মো. দুলাল প্রামাণিক ওরফে বেলাল (৩৫) আটক হন। তিনি উপজেলার চর গোসাইবাড়ী দক্ষিণপাড়া এলাকার মো. শাহ আলম প্রামাণিক ও দুলালী বেগমের ছেলে।

এ ছাড়া ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দক্ষিণ বাড়ইপাড়া এলাকার মো. বেলাল হোসেন (৩৩) ও মো. সেলিম ইসলাম (২৬) এবং ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাইকপাড়া এলাকার মো. সাফুল (২৩) ও দক্ষিণ হিন্দুকান্দি এলাকার মো. আব্দুল মান্নান (৪৭) আটক হন।

অন্যদিকে, দক্ষিণ হিন্দুকান্দি এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রী শ্যামল কুমার (২৬)-এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park