1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আড়াইহাজারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট; যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী শেরপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ, অস্বীকার কথিত অভিযোগকারী কৃষকরা সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযান, মাদক ও বার্মিজ চাকুসহ আটক ৬ চিরিরবন্দরে মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে মামলায় কারাগারে সাংবাদিক পদ স্থগিতের প্রতিবাদে আনোয়ার প্রধানের অনুসারীদের মৌন মিছিল, বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা, লটারিতে বদলি-পদায়ন ১,৪৩০ জনের

পদ স্থগিতের প্রতিবাদে আনোয়ার প্রধানের অনুসারীদের মৌন মিছিল, বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের পদ স্থগিতের প্রতিবাদে মৌন মিছিল করেছেন তাঁর অনুসারী ও দলীয় নেতাকর্মীরা। এ সময় পদ স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং বিষয়টি সমাধানে বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন আনোয়ার প্রধান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকার জেলা পরিষদের সামনে থেকে মৌন মিছিলটি বের হয়। একই ঘটনায় মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিতের প্রতিবাদেও এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি নতুন কোর্ট এলাকা থেকে শুরু হয়ে চানমারি রেললাইন অতিক্রম করে চাষাড়ায় গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মী ও তাঁদের অনুসারীরা অংশ নেন। মিছিল থেকে পদ স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

মিছিল-পরবর্তী বক্তব্যে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান বলেন, গত ৬ অক্টোবরের একটি ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিষয় সামনে আসার পর তাঁর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মহানগর বিএনপির সদস্যপদও স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি দলের নেতাকর্মীদের কাছে বিচার চেয়েছেন। তাঁর দাবি, সিদ্ধান্তে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। এ কারণেই তাঁরা তাঁর সঙ্গে রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছেন।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে আনোয়ার প্রধান বলেন, গত ১৭ বছর ধরে এসব নেতাকর্মী তাঁর সঙ্গে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন। এ সময় তাঁদের অনেকেই জেল-জুলুম, নির্যাতন ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। দলের দুঃসময়ে যাঁরা পাশে থেকে আন্দোলন করেছেন, তাঁদের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করা উচিত।

তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে। সেই লক্ষ্য বাস্তবায়নে তৃণমূলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন জরুরি। তাঁদের অবহেলা করা কিংবা দলীয় কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দেওয়ার যেকোনো উদ্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে আনোয়ার প্রধান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত। তৃণমূলের নেতাকর্মীরা যেন দলের ভেতরে অন্যায়ভাবে বঞ্চনার শিকার না হন, সে জন্য দলের নীতিনির্ধারকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি বিবেচনায় নিয়ে পদ স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park