
নিজস্ব প্রতিবেদক। বর্তমান নিউজ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে মামুন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক উপাদান আইনে মামলা রয়েছে বলে জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মামুন বাহাদুরপুর ইউনিয়ন, ভেড়ামারা উপজেলা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। চর সন্ত্রাসীদের সঙ্গে সমন্বয় করে নদীর চর দখল, নদীপথে চলাচলকারী যানবাহন থেকে অবৈধভাবে টাকা আদায় এবং অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তথ্যে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক অবস্থায় তিনি আগের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে গোপন সূত্রে জানা যায়। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম জোরদার এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে অন্যদের সংগঠিত করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ সেপ্টেম্বর রাতভর অভিযান চালিয়ে বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মামুনকে ভেড়ামারা থানার মামলা নম্বর ৭, তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫-এর বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক উপাদান আইন, ১৯০৮-এর ৪/৫/৬ ধারাসহ দুটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।