1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আড়াইহাজারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট; যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী শেরপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ, অস্বীকার কথিত অভিযোগকারী কৃষকরা সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযান, মাদক ও বার্মিজ চাকুসহ আটক ৬ চিরিরবন্দরে মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে মামলায় কারাগারে সাংবাদিক পদ স্থগিতের প্রতিবাদে আনোয়ার প্রধানের অনুসারীদের মৌন মিছিল, বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা, লটারিতে বদলি-পদায়ন ১,৪৩০ জনের

রূপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং জনসাধারণের সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ বিন শফিক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।

বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও এস এম আবদুল্লাহ বিন শফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা টেলিভিশনের সাংবাদিক শহীদুল্লাহ গাজী।

সভায় রূপগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমন এবং স্থানীয় নানা সমস্যা ও অনিয়ম নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য দেন মাই টিভি ও যায়যায়দিনের মকবুল হোসেন, দৈনিক আগামীর সময়ের এ এইচ মিলন, সমকালের জিয়াউর রাশেদ, স্টার নিউজ ও ডেইলি সানের এস এম শাহাদাত, নিউজ টোয়েন্টিফোরের আলম হোসেন, জিটিভির আশিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, গ্রিন টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, এনটিভির শাকিল আহমেদ, এটিএন নিউজের পারভেজ আহমেদ, বিজয় টেলিভিশনের শরীফ আহমেদ লিটন, যুগান্তরের মাহাবুব মনি, আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব, মিজানুর রহমান, ভোরের কাগজের নজরুল ইসলাম, খবরের কাগজের রুবেল শিকদার, কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, বাংলাবাজার পত্রিকার দিপু চন্দ্র গোপ, সিএনএন বাংলার সাইদুর রহমান, আজকের বাংলার মাকসুদুল হক তুষার, শীতলক্ষ্যা টিভির বিপ্লব হাসান, দৈনিক প্রলয়ের আশিকুর রহমান ও প্রাইম টিভির বিপ্লবসহ রূপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সভায় সাংবাদিকরা বলেন, রূপগঞ্জের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদকসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মের তথ্য তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের কাছ থেকে অতীতেও সহযোগিতা পেয়েছেন তাঁরা। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান সাংবাদিকরা।

ইউএনও এস এম আবদুল্লাহ বিন শফিক বলেন, “রূপগঞ্জের জনগণের জন্য কাজ করার উদ্দেশ্যেই এখানে দায়িত্ব নিয়েছি। সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করাই আমার লক্ষ্য। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, এলাকার সমস্যা ও অপরাধের তথ্য সাংবাদিকদের মাধ্যমে দ্রুত প্রশাসনের কাছে পৌঁছালে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হয়। জনস্বার্থে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

সভায় রূপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জনদুর্ভোগ কমাতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park