1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আড়াইহাজারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট; যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী শেরপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ, অস্বীকার কথিত অভিযোগকারী কৃষকরা সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযান, মাদক ও বার্মিজ চাকুসহ আটক ৬ চিরিরবন্দরে মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে মামলায় কারাগারে সাংবাদিক পদ স্থগিতের প্রতিবাদে আনোয়ার প্রধানের অনুসারীদের মৌন মিছিল, বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা, লটারিতে বদলি-পদায়ন ১,৪৩০ জনের

সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে হাজী মো. ইব্রাহীম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী সাহিদা আক্তার (২০)।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, স্বামীকে বিদেশ পাঠানোর বিষয়ে জরুরি কথা বলার কথা বলে ওই গৃহবধূকে নিজ ভাড়া বাসায় ডেকে নেন ইব্রাহীম। বিকেল সাড়ে ৪টার দিকে ওই নারী সেখানে গেলে কথাবার্তার একপর্যায়ে তাকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ওই নারী চিৎকার করলে বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে হুমকি দেওয়া হয়। পরে তিনি বিষয়টি তার স্বামী, পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জানান।
এরপর বুধবার সকালে স্থানীয়রা অভিযুক্ত ইব্রাহীমের কক্ষে গিয়ে তাকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মামলার পর অভিযুক্ত হাজী মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মামলার নম্বর ১৬, তারিখ ৭ অক্টোবর ২০২৬। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০৩-এর ১০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park