1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আড়াইহাজারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট; যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী শেরপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ, অস্বীকার কথিত অভিযোগকারী কৃষকরা সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযান, মাদক ও বার্মিজ চাকুসহ আটক ৬ চিরিরবন্দরে মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে মামলায় কারাগারে সাংবাদিক পদ স্থগিতের প্রতিবাদে আনোয়ার প্রধানের অনুসারীদের মৌন মিছিল, বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা, লটারিতে বদলি-পদায়ন ১,৪৩০ জনের

ব্যাটারিচালিত অটোরিকশা লাগামহীনভাবে চলতে দেওয়া হবে না: জাহেদ উর রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক।
ব্যাটারিচালিত অটোরিকশা লাগামহীনভাবে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত অটোরিকশার ইতিবাচক দিক থাকলেও এগুলো মলাগামহীন ও নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে উপদেষ্টা বলেন, এসব যানবাহনের কিছু ইতিবাচক দিক রয়েছে, যা সরকার স্বীকার করে। এগুলো পেট্রোল বা ডিজেলের মতো তরল জ্বালানি ব্যবহার করে না। পাশাপাশি পরিবেশের ওপর তুলনামূলক কম প্রভাব এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টিও রয়েছে। তবে তিনি বলেন, ইতিবাচক দিক থাকলেও এসব যানবাহনকে একেবারে লাগামহীন ও নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া যায় না। বিশেষ করে ৫ আগস্টের পর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় মূল সড়কে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। অনেক চালক প্রশিক্ষিত নন বলেও উল্লেখ করেন তিনি। জাহেদ উর রহমান বলেন, পা দিয়ে চালানো রিকশার একটি নির্দিষ্ট গতি থাকে। কিন্তু ব্যাটারিচালিত যানবাহনের গতি তুলনামূলক বেশি হওয়ায় সেই অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা ও যান্ত্রিক মান নিশ্চিত করা জরুরি। তিনি জানান, এসব বিষয় বিবেচনায় নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে সরকার। এ বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত নীতিমালায় লাইসেন্সিং, চলাচলের নির্ধারিত এলাকা, গতি, যান্ত্রিক বৈশিষ্ট্য ও নিরাপত্তাব্যবস্থা—এসব বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park