1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আড়াইহাজারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট; যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী শেরপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ, অস্বীকার কথিত অভিযোগকারী কৃষকরা সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযান, মাদক ও বার্মিজ চাকুসহ আটক ৬ চিরিরবন্দরে মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে মামলায় কারাগারে সাংবাদিক পদ স্থগিতের প্রতিবাদে আনোয়ার প্রধানের অনুসারীদের মৌন মিছিল, বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা, লটারিতে বদলি-পদায়ন ১,৪৩০ জনের

ডেঙ্গু থেকে সুস্থ হয়ে আবারও নেতাকর্মীদের পাশে এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১০৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিজ বাসায় কোয়ারান্টাইনে থাকার পর শারীরিকভাবে সুস্থতা অনুভব করছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় মিশনপাড়ার হুশিয়ারি সমিতিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে নিজেদের নানা সমস্যা ও সাংগঠনিক বিষয় তুলে ধরেন।
এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু মনোযোগ দিয়ে নেতাকর্মীদের কথা শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেন। অসুস্থতার পরও নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সময় দেওয়ায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর আবারও দলীয় কার্যালয়ে ফিরে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করায় মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমেও নতুন করে গতি ফিরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park