
নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ
বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত মন্ত্রণালয় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে নগর উন্নয়ন, পরিকল্পিত বসতি, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে নাগরিকদের জন্য নিরাপদ, বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দ্রুত নগরায়ণের সঙ্গে সামঞ্জস্য রেখে আবাসন, সড়ক যোগাযোগ, পরিবেশ, পানি নিষ্কাশনসহ নগরীর সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিকল্পিত নগরায়ন—টেকসই উন্নয়ন—এই প্রত্যয়কে সামনে রেখে বিশ্ব বসতি দিবসের কর্মসূচি পালিত হয়।