1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আড়াইহাজারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট; যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী শেরপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ, অস্বীকার কথিত অভিযোগকারী কৃষকরা সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযান, মাদক ও বার্মিজ চাকুসহ আটক ৬ চিরিরবন্দরে মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে মামলায় কারাগারে সাংবাদিক পদ স্থগিতের প্রতিবাদে আনোয়ার প্রধানের অনুসারীদের মৌন মিছিল, বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা, লটারিতে বদলি-পদায়ন ১,৪৩০ জনের

নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ বন্দির মৃত্যু, ঢামেকে চিকিৎসাধীন ছিলেন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা কারাগারে ডাকাতির মামলায় বন্দি সজীব আহমেদ (২৫) অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৭ অক্টোবর) রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, কয়েক দিন ধরে অসুস্থ বোধ করায় সজীবকে কারাগারের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত শনিবার (৩ অক্টোবর) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠান। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, সজীবের ওজন তুলনামূলক বেশি ছিল। পাশাপাশি তার রক্তচাপজনিত সমস্যাও দেখা দিয়েছিল। অসুস্থতার কারণে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
মৃত সজীব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সানাউল্লাহর ছেলে।
জানা যায়, গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিদেশি রিভলবার ও গুলিসহ সজীবকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park