1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আড়াইহাজারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট; যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী শেরপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ, অস্বীকার কথিত অভিযোগকারী কৃষকরা সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযান, মাদক ও বার্মিজ চাকুসহ আটক ৬ চিরিরবন্দরে মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে মামলায় কারাগারে সাংবাদিক পদ স্থগিতের প্রতিবাদে আনোয়ার প্রধানের অনুসারীদের মৌন মিছিল, বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা, লটারিতে বদলি-পদায়ন ১,৪৩০ জনের

আগামী নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জের আইনজীবীদের মধ্যে মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
আগামী নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে আইনজীবীদের মধ্যে রাজনৈতিক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় আগামী নির্বাচনকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি, আইনজীবীদের ভূমিকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত আইনজীবীদের মধ্যে আলোচনা হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লা। এছাড়াও আইনজীবী অঙ্গনের আরও অনেক অ্যাডভোকেট ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত আইনজীবীরা আগামী নির্বাচনকে ঘিরে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি আইনজীবী সমাজের দায়িত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা নিয়েও মতবিনিময় করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, আগামী নির্বাচন রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। আইনজীবীরাও দেশের নাগরিক ও পেশাজীবী হিসেবে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
মতবিনিময়কালে উপস্থিত আইনজীবীরা নিজেদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে ভবিষ্যতের বিভিন্ন কর্মকাণ্ডে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে উপস্থিত আইনজীবীরা আগামী দিনের পরিস্থিতি বিবেচনায় রেখে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park