1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট আরও জটিল, আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ ৫৫ বছরেও হয়নি সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণ বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্যের বিক্ষোভ মিছিল হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান সবাই মিলে আমরা এই নারায়ণগঞ্জে বসবাস করব – সাখাওয়াত খেলাধুলা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে: মেহেদী হাসান শ্যামল সাংবাদিক মোঃ সুলতানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া কামনা শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত। আন্তর্জাতিক প্রবীণ দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ফুলবাড়ীর বিদায়ী এসি ল্যান্ডের বিরুদ্ধে দুই দুইটি অভিযোগের তদন্ত নারীদের পছন্দের সব পণ্য নিয়ে যাত্রা শুরু ‘Elora’ অনলাইন শপের

বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্যের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি তৌহিদঃ
নারায়ণগঞ্জে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য-নারায়ণগঞ্জ। রোববার (৪ অক্টোবর) বিকেলে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা বলেন, গণপরিবহন সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। বাসভাড়া বাড়লে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীরা। এমন পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করবে বলে তারা মনে করেন।
তারা আরও বলেন, গণপরিবহন খাতে দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, ইচ্ছেমতো ভাড়া নেওয়া এবং পরিবহন খাতে সিন্ডিকেটের প্রভাব নিয়ে অভিযোগ রয়েছে। এসব বিষয় কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
বিক্ষোভ থেকে পরিবহন খাতে জবাবদিহি নিশ্চিত করা, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় বন্ধ করা, যাত্রী হয়রানি বন্ধ এবং সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে বাসভাড়া নির্ধারণের দাবি জানানো হয়।
আয়োজকরা জানান, সাধারণ যাত্রীদের স্বার্থে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার বা পুনর্বিবেচনা না করা হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নগরীর সংশ্লিষ্ট সড়কে কিছু সময়ের জন্য মানুষের চলাচলে ব্যস্ততা তৈরি হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park