1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খেলাধুলা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে: মেহেদী হাসান শ্যামল সাংবাদিক মোঃ সুলতানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া কামনা শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত। আন্তর্জাতিক প্রবীণ দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ফুলবাড়ীর বিদায়ী এসি ল্যান্ডের বিরুদ্ধে দুই দুইটি অভিযোগের তদন্ত নারীদের পছন্দের সব পণ্য নিয়ে যাত্রা শুরু ‘Elora’ অনলাইন শপের প্রয়াত দুই সাংবাদিকের স্মৃতিচারণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দোয়া ও স্মরণসভা দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে প্রস্তুতি হার্টবিটের মাধ্যমেই আমাদের সামগ্রিক জীবন পরিচালিত হয় – প্রফেসর ডাঃ নাসির উদ্দিন গার্মেন্টস কর্মকর্তা মঞ্জুরুল ইসলামকে ঘিরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পৃক্ততার অভিযোগ

খেলাধুলা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে: মেহেদী হাসান শ্যামল

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুরে জুনিয়র স্পোর্টসের উদ্যোগে আয়োজিত ফুটবল নাইট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে কায়েমপুর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাটি উপভোগ করতে উপস্থিত হন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেহেদী হাসান শ্যামল বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে।” তরুণদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, তরুণ সমাজ একটি দেশের ভবিষ্যৎ। তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজক জুনিয়র স্পোর্টসের উদ্যোগে অনুষ্ঠিত এ ফুটবল নাইট টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও তরুণদের অংশগ্রহণে নিয়মিত ক্রীড়া আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park