1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান সবাই মিলে আমরা এই নারায়ণগঞ্জে বসবাস করব – সাখাওয়াত খেলাধুলা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে: মেহেদী হাসান শ্যামল সাংবাদিক মোঃ সুলতানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া কামনা শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত। আন্তর্জাতিক প্রবীণ দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ফুলবাড়ীর বিদায়ী এসি ল্যান্ডের বিরুদ্ধে দুই দুইটি অভিযোগের তদন্ত নারীদের পছন্দের সব পণ্য নিয়ে যাত্রা শুরু ‘Elora’ অনলাইন শপের প্রয়াত দুই সাংবাদিকের স্মৃতিচারণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দোয়া ও স্মরণসভা দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে প্রস্তুতি হার্টবিটের মাধ্যমেই আমাদের সামগ্রিক জীবন পরিচালিত হয় – প্রফেসর ডাঃ নাসির উদ্দিন

হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান সবাই মিলে আমরা এই নারায়ণগঞ্জে বসবাস করব – সাখাওয়াত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

নারায়ণগঞ্জ সিটি কর্পোারেশন কর্তৃক শহরের আমলাপাড়ায় ২২ কে,বি সাহা বাইলেন এলাকায় গভীর নলকূপ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) বিকেলে শহরের আমলাপাড়ায় গভীর নলকূপ এর এ শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
আমলাপাড়া পঞ্চায়েত কমিটি এলাকাবাসির পক্ষ থেকে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গভীর নলকূপ এর ঊদ্ধোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোারেশন এর প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান এ সময় বলেন, আপনারা জানেন যে এই ওয়ার্ডটা নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত। আমি এখান দিয়া হেঁটে আসার সময় মনে মনে কষ্টই পেয়েছি। কারণ এই জায়গাটা দিয়ে একটা ভালো রাস্তার দরকার ছিলো। এই জায়গা আপনাদেরই অন্তত সবাই যদি ১ ফিট ২ ফিট কইরা ছাড়েন, তাইলে আমি কথা দিচ্ছি যে এবার শীতের মধ্যেই এই রাস্তাটা সুন্দর করে নির্মাণ করে দেব। যদি আপনারা ছাড়ার ব্যবস্থা করেন, সবাই যদি যার যতটুক পরে ততটুক যদি ছেড়ে দেন, আমরা যদি এই রাস্তাটা কইরা দিতে পারি, তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে।
তিনি আরো বলেন, এখানে পানির যে সমস্যা, সুপেয় পানির, এটা পুরোপুরি সমাধান হইতে এক-দেড় বছর আরও সময় লাগবে। এই সময়টার সময় যাতে আপনারা একটু পানি নিয়ে খেতে পারেন, সেই জন্য আমরা এই সাবমার্সিবল পাম্পটার ব্যবস্থা করছি। আপনারা এই পাম্পটা থেকে, এই জায়গা থেকে পানি নিবেন,পানি খাবেন। আশা করি এই পানি ভালোই, ভালো পানি পাবেন। আপনারা এই নারায়ণগঞ্জের নাগরিক, সিটি কর্পোরেশনের নাগরিক। আপনাদের কাছে আমার একটাই দাবি যাতে কেউ ওই মাদকের সাথে সম্পৃক্ত না হয়। যদি কারও সন্তান মাদকের সাথে সম্পৃক্ত থাকে তাকে কোনো ধরনের সহায়তা দিবেন না। তাকে ওই পথ থেকে ফিরিয়ে আনবেন। আজকে আপনি একজন মাদক ব্যবসায়ীকে একটু সুবিধার জন্যই করলেন, পরবর্তীতে সে আপনার জন্য বোঝার কারণ হয়ে দাঁড়াবে। কারণ এই দুনিয়ায় আপনি একটা জিনিস দেখছেন, খুব কম মানুষই আছে মাদক বেইচা, মাদক ব্যবসা করে ভালো পজিশনে গেছে। কারণ তারা যেভাবে যায় কামায়, আবার ধইরা জেলে নেয়, ছাড়ায় আনতে আবার সেই টাকা চইলা যায়। সুতরাং এর কারণে আরও অন্যান্য ছেলেপেলেরা নষ্ট হয়। আপনারা সবাই মিলেমিশে থাকবেন, যাতে করে সমাজের মধ্যে একটা ভালো অবস্থা তৈরি হয়। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা এই নারায়ণগঞ্জে বসবাস করব।
নারায়ণগঞ্জ মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক হানিফ সরদার, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাসুম খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park