1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে ছাত্রলীগ সভাপতি শরীফের বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার গাজীপুরে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসের ৪ ইউনিট গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট গাউছিয়ার তাঁত বাজারে মাংস বিক্রিতে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় ক্রেতাকে ঘিরে ধরার দাবি মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, পথচারীদের সঙ্গে কথা বলে নিলেন খোঁজখবর হাসপাতালের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত চিকিৎসক ইনানীর রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১০ জনের; শনাক্ত ৬ দুর্গাপূজার ছুটিতেও ২০–২২ অক্টোবর সীমিত পরিসরে আমদানি-রপ্তানি চালুর নির্দেশ এনবিআরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: আল আমিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২২ বার পঠিত

আড়াইহাজার প্রতিনিধি হুমায়ুন কবির সাদী: নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আল আমিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখা, অননুমোদিত ওষুধ বিক্রি, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ওষুধ বিক্রির রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে এ অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) আড়াইহাজার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
অভিযানকালে আল আমিন ফার্মেসির দায়িত্বে থাকা মাহিন (৪০)-এর বিরুদ্ধে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফার্মেসিটিতে ফিজিশিয়ান স্যাম্পল মজুত রাখা ও অননুমোদিত ওষুধ বিক্রির বিষয়টি ধরা পড়ে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ না করা এবং ওষুধ বিক্রির রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়ও অভিযানে উঠে আসে। এসব অনিয়মের কারণে ফার্মেসিটিকে জরিমানা করা হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর ছড়িয়ে পড়লে আড়াইহাজার বাজার ও আশপাশের এলাকার দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে সরে যান বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে অভিযান চলাকালে অনেক ওষুধের দোকান বন্ধ অবস্থায় পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এমন অভিযানে ওষুধ বিক্রিতে অনিয়ম কমবে এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত ওষুধপ্রাপ্তি নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park