1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের আন্দোলনে টিয়ারশেল, আতঙ্কে স্কুলফেরত শিশু ও অভিভাবকেরা একজনের নামে সর্বোচ্চ ৫ ই-রিকশা, চলাচলে লাগবে নিবন্ধন ও ফিটনেস সনদ হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তিন দলে, ১০ বছর কাউন্সিল করেনি বিএনপি: টিআইবি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: কঠিন সমীকরণে বাংলাদেশের স্বপ্ন দেশ গড়ার কাজে যুবকদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক-পুলিশ সংঘর্ষে মিরপুরের তিন মেট্রো স্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন নতুন মজুরি বোর্ড গঠন, আন্দোলন ছেড়ে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত: বিপ্লবী গার্ড কমান্ডার নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ কম, ঘাটে ডিমওয়ালা ও নষ্ট মাছ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও ১ নভেম্বর রাতের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

রোববার (১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরের নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সকাল ৬টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। বুধবার (৪ নভেম্বর) একই সময়ের পূর্বাভাসে আবহাওয়া প্রধানত শুষ্ক এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাঁচ দিন পর সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park