1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক মোঃ সুলতানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া কামনা শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত। আন্তর্জাতিক প্রবীণ দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ফুলবাড়ীর বিদায়ী এসি ল্যান্ডের বিরুদ্ধে দুই দুইটি অভিযোগের তদন্ত নারীদের পছন্দের সব পণ্য নিয়ে যাত্রা শুরু ‘Elora’ অনলাইন শপের প্রয়াত দুই সাংবাদিকের স্মৃতিচারণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দোয়া ও স্মরণসভা দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে প্রস্তুতি হার্টবিটের মাধ্যমেই আমাদের সামগ্রিক জীবন পরিচালিত হয় – প্রফেসর ডাঃ নাসির উদ্দিন গার্মেন্টস কর্মকর্তা মঞ্জুরুল ইসলামকে ঘিরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পৃক্ততার অভিযোগ ডেঙ্গু আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপু

শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মোঃ বিলাল হোসেন। শেরপুর প্রতিনিধি :
‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’-এমন শ্লোগানে ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে শেরপুরে। এ উপলক্ষে শহরের সজবরখিলা এলাকার শাহীন ক্যাডেট স্কুল মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহীন শিক্ষা পরিবারের পরিচালক মো. মাজহারুল ইসলাম হিমেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর-এর আহবায়ক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সংগঠক মলয় চাকী, শিক্ষক আবু তারেক, জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদির, চ্যানেল আইর শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল প্রমুখ। এসময় মানবাধিকার কর্মী নাজমুল হোসাইন, যুব সংগঠক শুভংকর সাহা, সাংবাদিক শান্ত রায় সহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, প্রকৃতিপ্রেমি, যুবনেতা, উদ্যোক্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগতরা চ্যানেল আই’র সংবাদ সহ বৈচিত্র্যময় বিভিন্ন অনুষ্ঠান এবং সৃজনশীল কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও শুভেচ্ছা জানান। এর আগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ যোদদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park