1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের আন্দোলনে টিয়ারশেল, আতঙ্কে স্কুলফেরত শিশু ও অভিভাবকেরা একজনের নামে সর্বোচ্চ ৫ ই-রিকশা, চলাচলে লাগবে নিবন্ধন ও ফিটনেস সনদ হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তিন দলে, ১০ বছর কাউন্সিল করেনি বিএনপি: টিআইবি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: কঠিন সমীকরণে বাংলাদেশের স্বপ্ন দেশ গড়ার কাজে যুবকদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক-পুলিশ সংঘর্ষে মিরপুরের তিন মেট্রো স্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন নতুন মজুরি বোর্ড গঠন, আন্দোলন ছেড়ে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত: বিপ্লবী গার্ড কমান্ডার নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ কম, ঘাটে ডিমওয়ালা ও নষ্ট মাছ

ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি | বর্তমান নিউজ

দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে মারধরের শিকার চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে পিটুনিতে নিহত হয়েছেন রুহুল আমিন (৩৫) নামে এক যুবক। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নিহতের মরদেহ নিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামের নাউয়ার মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রুহুল আমিনের মরদেহ গ্রামে পৌঁছালে শোক ও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য দেন রইচ উদ্দিন, নিহতের ভাই রাশেদ, রফিকুল ইসলাম ও শাহিনুর রহমানসহ এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একই গ্রামের সামিউল মুন্সির গোয়ালঘর থেকে একটি গরু হারিয়ে যায়। শুক্রবার সকালে ফুলবাড়ী পৌরবাজারে অম্রবাড়ী গ্রামের খোরশেদকে (২৭) ওই গরুসহ আটক করেন স্থানীয় কয়েকজন। তাঁকে গ্রামে নিয়ে গরু চোর সন্দেহে মারধর করা হয়। এ সময় তাঁর চাচাতো ভাই রুহুল আমিন বাধা দিতে গেলে তাঁকেও পেটানো হয়।১

মাথায় গুরুতর আঘাত পেলে রুহুল আমিনকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম (৫০), তাঁর ছেলে মহিন আলী (২০), খোরশেদ ও রাশেদ ইসলাম।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের সময় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা যায়। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামিম হোসেন বলেন, ঘটনাটি অমানবিক। কেউ অপরাধ করলে তার বিচার আইনের মাধ্যমে হওয়া উচিত; আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গরু চোর সন্দেহে মারধরের ঘটনায় রুহুল আমিন গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।২

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park