1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক মোঃ সুলতানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া কামনা শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত। আন্তর্জাতিক প্রবীণ দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ফুলবাড়ীর বিদায়ী এসি ল্যান্ডের বিরুদ্ধে দুই দুইটি অভিযোগের তদন্ত নারীদের পছন্দের সব পণ্য নিয়ে যাত্রা শুরু ‘Elora’ অনলাইন শপের প্রয়াত দুই সাংবাদিকের স্মৃতিচারণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দোয়া ও স্মরণসভা দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে প্রস্তুতি হার্টবিটের মাধ্যমেই আমাদের সামগ্রিক জীবন পরিচালিত হয় – প্রফেসর ডাঃ নাসির উদ্দিন গার্মেন্টস কর্মকর্তা মঞ্জুরুল ইসলামকে ঘিরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পৃক্ততার অভিযোগ ডেঙ্গু আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপু

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের মিছিল নিয়ে যোগদান

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বর্তমান নিউজ।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে যোগদান করেছেন, তারেক জিয়া পরিষদের নেতৃবৃন্দরা।
বুধবার (২৩শে সেপ্টেম্বর) বিকেলে নগরীর ডিআইটি এলাকায় তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হাজী রাশেদ আহমেদ টিটু’র নেতৃত্বে মিছিল নিয়ে এ যোগদান করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে হাজী রাশেদ আহমেদ টিটু বলেন, “পতিত ফ্যাসিবাদের দোসর ও কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্তে মেতে উঠেছে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতন্ত্রকে বিনষ্ট করতে চায়। তবে বিএনপি রাজপথে থাকতে কোনো চক্রান্তই সফল হতে দেবে না। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যেকোনো অপশক্তি ও চক্রান্তকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে নারায়ণগঞ্জে বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে প্রস্তুত রয়েছে। দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র আমরা রুখে দেবো।”
রাশেদ আহমেদ টিটু আরও বলেন, “বিগত ১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগকে ভয় পাইনি। রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়েছে। কিন্তু জামায়াত, আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ—কোনো কিছুই বিএনপির ঐক্যের সামনে টিকতে পারবে না। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।”
এসময় তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান সহ মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park