1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আড়াইহাজারে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট; যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী শেরপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ, অস্বীকার কথিত অভিযোগকারী কৃষকরা সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযান, মাদক ও বার্মিজ চাকুসহ আটক ৬ চিরিরবন্দরে মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে মামলায় কারাগারে সাংবাদিক পদ স্থগিতের প্রতিবাদে আনোয়ার প্রধানের অনুসারীদের মৌন মিছিল, বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা, লটারিতে বদলি-পদায়ন ১,৪৩০ জনের

মাথাব্যথায় বিশ্রাম চান, অবরুদ্ধ চুয়েটের ভিসি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
নিজ কার্যালয়ে একদিনের বেশি সময় ধরে অবরুদ্ধ রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। প্রচণ্ড মাথাব্যথার কারণে বিশ্রাম নিতে চান বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “আমার প্রচণ্ড মাথাব্যথা, এখন একটু রেস্টে থাকতে চাই।”

তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি সাংবাদিকরা সবার কাছ থেকে জেনে নিতে পারেন। তাঁদের অবস্থা খুব একটা ভালো নয়। সেখানে কেউ ঘুমাতে পারেননি। তাঁর দুই সহকর্মী অসুস্থ হয়ে পড়লে রাত দুইটার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

কার্যালয় থেকে বের হওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান কি না—এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বিষয়টি প্রশাসন বিবেচনা করবে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদ ও তাঁকে পুনর্বহালের দাবিতে সোমবার দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দেন শিক্ষার্থীরা। নিয়োগের ২১ দিন পর নিজ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেন নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং একপর্যায়ে ফটকে তালা ঝুলিয়ে দেন।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে চুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park