1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে ছাত্রলীগ সভাপতি শরীফের বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার গাজীপুরে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসের ৪ ইউনিট গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট গাউছিয়ার তাঁত বাজারে মাংস বিক্রিতে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় ক্রেতাকে ঘিরে ধরার দাবি মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, পথচারীদের সঙ্গে কথা বলে নিলেন খোঁজখবর হাসপাতালের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত চিকিৎসক ইনানীর রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১০ জনের; শনাক্ত ৬ দুর্গাপূজার ছুটিতেও ২০–২২ অক্টোবর সীমিত পরিসরে আমদানি-রপ্তানি চালুর নির্দেশ এনবিআরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ

আড়াইহাজারে ক্ষ্যাপা মহিষের হামলা, আহত ১১

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২০৭ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে একটি ক্ষ্যাপা মহিষের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নোয়াপাড়া এলাকার খামারি আলী আকবরের একটি মহিষ কয়েকদিন আগে হারিয়ে যায়। রোববার বিকেলে মহিষটি উদয়দী এলাকায় দেখা দিলে আচমকা উন্মত্ত আচরণ শুরু করে এবং পথচারী ও স্থানীয়দের ওপর হামলা চালায়। প্রথমে এক শিশুকে আহত করার পর তাকে বাঁচাতে এগিয়ে আসা আরও কয়েকজন মহিষটির আক্রমণের শিকার হন।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন রাজিব, সাদমান, মাসুম, আলমগীর, মেহেদী, শরিফ ও রাব্বিসহ আরও কয়েকজন। গুরুতর আহত জাকারিয়া, ইসমাইল ও ইব্রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকাবাসী মহিষটিকে আটক করে জবাই করে ফেলে। পরে মাংস বিক্রির অর্থ মালিককে দেওয়ার প্রস্তাব করা হলেও মহিষের মালিক আলী আকবর এতে সম্মত হননি। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
মহিষের মালিক আলী আকবর জানান, প্রায় তিন দিন আগে তার খামার থেকে মহিষটি নিখোঁজ হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, মহিষটি বেশ কয়েকজনকে আহত করার পর স্থানীয়রা সেটিকে জবাই করে ফেলেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park