1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ময়লা-আবর্জনা, ভাষা আন্দোলনের চেতনার প্রতি অসম্মান রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়ন নিলেন নিরব রায়হান স্বাস্থ্য খাতের বেহাল দশা নিয়ে মন্ত্রীর ক্ষোভ, হাসপাতালের শয্যা ১৫১-এ উন্নীতের পরিকল্পনা রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচন ঘিরে আলোচনা, আলোচনায় টিপু খোরশেদ ও রিয়াদ মেহেদী স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগের ঘোষণা, ১৬ হাজার কোটির টেন্ডার ও ৫ রোবটিক সার্জারি মেশিন মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ অনেক বাচ্চাকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ৩ সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়ি-রাঙামাটিতে অর্ধদিবস অবরোধ

রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়ন নিলেন নিরব রায়হান

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নিরব রায়হান। তিনি নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এবং এর আগে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন।

শনিবার (২৪ অক্টোবর) ইউনিটের সচিবের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। আগামী ২৫ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এবারের নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান, একজন সাধারণ সম্পাদক ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর নিরব রায়হান বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবসেবামূলক সংগঠন। আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটিকে কুক্ষিগত করে রাখা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অ্যাডহক কমিটিতে তাঁর থাকার সুযোগ হয়েছিল। সেই সুবাদে রেড ক্রিসেন্টের সঙ্গে থেকে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তাঁর।

নিরব রায়হান বলেন, ভবিষ্যতেও নারায়ণগঞ্জের স্বার্থে রেড ক্রিসেন্টের সঙ্গে থেকে মানবসেবামূলক কার্যক্রমে অংশ নিতে চান তিনি। এ জন্য সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সঙ্গে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park