1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী ফুলবাড়ী পৌরসভার ১৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান মহাখালীতে রক্ষাকালী মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যানজটের স্বস্তি নারায়ণগঞ্জে, মিশুকের বাড়তি ভাড়ায় ভোগান্তি ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ কেজি গাঁজাসহ যুবক আটক সিঙ্গাপুরে বডিবিল্ডিংয়ে নারায়ণগঞ্জ ফতুল্লার কৃতী সন্তান সোয়াদের এক স্বর্ণ, দুই ব্রোঞ্জ শিরোনাম: নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে হবে: সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ গ্রেপ্তার, অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ গ্রেপ্তার, অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
নারায়ণগঞ্জে অপরাধ দমনে সাত থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন মামলার অভিযুক্তদের আটক করা হয়। এ সময় গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪০ জন মাদকসেবী ও দুজন মাদক ব্যবসায়ী রয়েছেন। এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলার দুজন এবং অন্যান্য ধারায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের তিন সদস্যকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান চলাকালে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১৬০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০টি ইয়াবা বড়িসহ চারজনকে আটক করা হয়।
থানাভিত্তিক গ্রেপ্তারের হিসাবে সবচেয়ে বেশি ২৪ জনকে আটক করা হয়েছে সোনারগাঁয়ে। ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১১ জন। এ ছাড়া বন্দর ও রূপগঞ্জে আটজন করে এবং আড়াইহাজারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park