1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিরোনাম: ডোরেমনের নতুন সিনেমার বাজিমাত, ৩০ কোটি আয়ের লক্ষ্যে ‘ক্যাসেল অব দ্য আন্ডারসি ডেভিল আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্র ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটি ঘোষণা, নেতৃত্বে নজরুল ও ফয়সাল মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের সিদ্ধিরগঞ্জে কথিত সাংবাদিক আমজাদের বিরুদ্ধে চাঁদাবাজি-হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী! রূপায়ণ টাউনে হামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজিয়া সুলতানার সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঝিনাইগাতীতে ভুয়া এনআইডিতে গ্রামপুলিশের চাকরির অভিযোগ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ঢাকা থেকে রাজশাহীর পথে ক্রিকেটারদের ৮ লাগেজ উধাও, উদ্ধার কয়েকটি সিদ্ধিরগঞ্জে বাপার আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন, সমন্বয়কের দায়িত্বে মেহেদী হাসান গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনি করার বক্তব্যের প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি

বুধবার ১৯ আগস্ট অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গণসংহতি আন্দোলন, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন, ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব ও জাতীয় পরিষদ সদস্য আব্দুল মোত্তালিব পাপ্পু। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নাজার আহম্মেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাতেমা রহমান বিথী, গণসংহতি আন্দোলন ফুলবাড়ীর আহ্বায়ক আবুল খায়ের, জাতীয় পরিষদ সদস্য প্রত্যয়ী মিজান, কৃষকনেতা মোতাহার আলী, যুগ্ম সদস্য সচিব মেরাজ হোসেন, যুগ্ম আহ্বায়ক পলাশ চন্দ্র, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি শাকিরুল ইসলাম শাকি এবং সাধারণ সম্পাদক রায়হান কবির সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
সমাবেশে বক্তারা বলেন, ফুলবাড়ীর মাটিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। ফুলবাড়ীর মানুষ অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে জানে, উন্মুক্ত খনি শুধু কয়লা উত্তোলনের বিষয় নয়; এর সঙ্গে মানুষের বসতভিটা, কৃষিজমি, পরিবেশ, জীবিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা জড়িত।
বক্তারা আরও বলেন, ২০০৬ সালের ফুলবাড়ী গণআন্দোলনের শহীদ আমিন, সালেকিন ও তরিকুলের রক্তের বিনিময়ে অর্জিত ছয় দফা চুক্তি বাস্তবায়ন না করে নতুন করে উন্মুক্ত কয়লা খনির আলোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের মতামত উপেক্ষা করে ফুলবাড়ীতে উন্মুক্ত খনি করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে গণসংহতি আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে।
সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনি করার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ফুলবাড়ীর জনগণের মতামত ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park