নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন খোরশেদা আলম লিপি খন্দকার। নারী নেতৃত্ব, সামাজিক উন্নয়ন, মানবাধিকার এবং বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদপ্রার্থী। পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর সদর থানা মহিলা দলের সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্বে রয়েছেন।
এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ মহানগর মানবাধিকার ও সংবাদ সংস্থার সভাপতি, নারায়ণগঞ্জ হাজীগঞ্জ সমাজকল্যাণ ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং দৈনিক পূর্ণ জাগরণের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা যুব উন্নয়ন সংসদের সদস্য হিসেবেও তিনি অ্যাডভোকেট আবুল কালাম মনোনীত সদস্য।
এর আগে তিনি নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি, সাবেক ২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি এবং জিয়া শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর এই সম্পৃক্ততা নারায়ণগঞ্জের বিভিন্ন অঙ্গনে তাঁকে পরিচিত করেছে। নারী নেতৃত্বের বিকাশ, সামাজিক উন্নয়ন ও সংগঠনভিত্তিক কার্যক্রমে তাঁর ভূমিকা অব্যাহত রয়েছে।
ব/নি-ব/ত