নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় খোরশেদা আলম লিপি খন্দকার জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। নারী নেতৃত্ব, সমাজসেবা ও বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে তিনি দায়িত্ব পালন করে আসছেন।
নারী নেতৃত্ব, সামাজিক উন্নয়ন, মানবাধিকার এবং বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি নারায়ণগঞ্জে পরিচিতি অর্জন করেছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ মহানগর সদর থানা মহিলা দলের সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ মহানগর মানবাধিকার ও সংবাদ সংস্থার সভাপতি, নারায়ণগঞ্জ হাজীগঞ্জ সমাজকল্যাণ ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং দৈনিক পূর্ণ জাগরণের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেলা যুব উন্নয়ন সংসদের সদস্য হিসেবেও রয়েছেন তিনি। এ পদে তাঁকে অ্যাডভোকেট আবুল কালাম মনোনীত করেছেন বলে দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে।
এর আগে খোরশেদা আলম লিপি খন্দকার নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি, সাবেক ২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি এবং জিয়া শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততাকে সামনে রেখে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতা নতুন করে আলোচনায় এসেছে। নারী নেতৃত্বের বিকাশ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অভিজ্ঞতা এই পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তাঁর সমর্থকদের প্রত্যাশা।
ব/নি-ব/ত