নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সালাহউদ্দিন দেওয়ান বলেন, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা বরদাশত করা হবে না। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মিছিলে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাঁদের মধ্যে উপজেলা যুবদল নেতা সাখিল ইসলাম এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি সাহিদুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা অংশ নেন।
ব/নি-ব/ত